মোটামুটি একটা ব্যাপার নিশ্চিত যে, হয়তো ক্যামেরা কিনলে আমি ক্যানন 7D বা 60D কিনব। দেখি কী করা যায়। বা কী হয়।
অন লাইনে আমি নিয়মিত হবার পর, আমার মনে যে ইচ্ছা টা বেশি ছিল তা হলো, টাকা কামানো। অনলাইনে টাকা কামানো। পরে আমি অনেক দিন এটার পিছনে ব্যায় করেছি। নষ্ট করেছি। কোন কাজ হয়নি। সেখান থেকে অবশ্য একটা লাভ আমার হয়েছে। আমার মাথায় নিজের একটা ওয়েব সাইট থাকার ব্যাপার টা চলে এসেছে। আর আমার কম কিছুতেই পোষে না। তাই এ একটা সাইট থাকার ব্যাপার টা এখন চলে এসেছে কয়েকটাতে। এখন আমার কয়েক টা ওয়েব সাইট দরকার। আলাদা আলাদা বিষয়ের উপর। আর আমি চাই, আমি সবগুলো বিষয়ে সাইট বানাবো আর আমার সাইট গুলো প্রত্যেক টা বিষয়ে থাকবে সেরা।
আমি একজন সাধারন মানুষ। কম্পিউটার বিষয়ে আমার কোন প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই। সামান্য টাকা কামানোর ধান্দা থেকে নিজের ওয়েব সাইট করার চিন্তা প্রথমে আসে। সেই চিন্তা থেকে সেটা আরো বড় হয়ে অন্য সাইট করার বিশেষ করে সোস্যাল নেটওয়ার্ক ভিত্তিক সাইট করার চিন্তা মাথায় আসে। আর আমি ভেবে পাই না, কীভাবে আমার মাথায় এই আশা আসে যে, আমি যে সোস্যাল নেটওয়ার্কিং সাইট করবো সেটা দেশে এক নম্বর হবে। আমি এই স্বপ্ন কীভাবে দেখি। আর যদিও বা দেখি, আমি এটা কি করে ভাবি, আমার সবগুলো সাইট দেশে একনম্বর হবে। কীভাবে?
যদি এমন হয় যে, আমি একটা সাইট নিয়েই থাকি, তাহলে হয়তো আশা করা যেতে পারে। কিন্তু আমি যেভাবে ভাবি সেভাবে কীভাবে সম্ভব। তবে, আমি এটা ভাবি না, আমার সব সাইটই টপ থাকবে। তবে, কথা হলো, আমি কেন এতো সাইট নিয়ে মাথা ঘামাবো। আপাতত আমার বাংলা সাইট নিয়ে চিন্তা হলো, কল্পলোক, স্বপ্নলোক, তারুন্য। আর টাকা কামানোর জন্য ভাবছি, গার্লস হ্যাভেন। এটার সাবডোমেইন এ অনেক কিছু করার পরিকল্পনা। অনেক টা দুনিয়ার সব কিছু এক সাইটে এনে ফেলার চিন্তা। এই সাইট টা পুরো টাই টাকা কামানোর ধান্দা নিয়ে করা হবে। সামনে করবো স্পোর্টিকা। এটা হবে, ইন্টার ন্যাশনাল লেভেলে একটা সাইট। এটা নিয়েও আমার অনেক আশা।
যখন পাঠশালা তে ভর্তি হবো, সেখানকার ছাত্রদের নিয়ে একটা ছবিব্লগ বানানোর চিন্তাভাবনা আছে। আর এতো সাইটের আশা করে লাভ নেই। যা হবে, এমনিই হবে। এই কয়টা সাইট দিয়েই হবে।
অবশ্য ব্যাক্তিগত বা পেশাগত আরো সাইট বানানোর প্লান আছে। সেটা অবশ্য অনেক পরে। যেমন, ট্যুরিজম নিয়ে সাইট বানানোর ইচ্ছে আছে। এরপরে আমি যত ছবি তুলব, তার আলাদা সাইট বানানোর প্লান আছে। ইন্টারন্যাশনাল লেভেলে ছবি ব্লগ নিয়ে প্লান আছে। রূপকথা ভিডিও নামে সাইট করার প্লান আছে। প্লান আছে আরো অনেক। তবে, আপাতত সব প্লানই কল্পলোক নিয়ে। এই কল্পলোক সাক্সেস পেলে পরে সেখানে, স্বপ্নলোকের এড বসিয়ে সেখানে ব্লগ চালানো যেতে পারে। একটা সাইট বিখ্যাত হয়ে গেলে পরে অনেক সাইট বানানো যায়। কিন্তু এক সাথে অনেক সাইট এর কাজ শুরু করলে কোনটাই সফল হবে না।
7 september 2010
No comments:
Post a Comment